সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ২:২৩ পিএম
ফরিদগঞ্জে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ভেজা কাপড় রোদে শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে।
১০ আগষ্ট আগষ্ট সকাল ১১টার দিকে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া হাজী বাড়ীতে এ ঘটনা দূর্ঘটনা ঘটে। নিহত শাহিনা বেগম (৪৫) ওই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, ওইদিন শাহিনা বেগম বসতঘরের পাশে বিদ্যুতের তাঁরের উপর ভেজাকাপড় রোদে শুকাতে দেয়। এ সময় শর্ট সার্কিট থেকে ওই তারে বিদ্যুৎ প্রবাহিত হলে তিনি আটকে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহিনাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।