সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সংবাদ প্রকাশের পর; ফরিদগঞ্জে বালু উত্তোলনে ড্রেজার জব্দঃ জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ১:৪৩ পিএম
সংবাদ প্রকাশের পর; ফরিদগঞ্জে বালু উত্তোলনে ড্রেজার জব্দঃ জরিমানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে রাষ্টবিধি বালু মহল আইনে মোবাইল কোর্টের মাধ্যমে ড্রেজার জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

১৪ আগষ্ট রবিবার সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দিঘিতে অবৈধ ড্রেজার মেশিন থেকে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা।

এ সময় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ড্রেজারের মালিক মাছুম বিল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সাথে ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

আগের সংবাদটি পড়ুন… ফরিদগঞ্জে ড্রেজারে খুঁড়ে খাচ্ছে সরকারি রাস্তা ও প্রাথমিক বিদ্যালয়

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ থানার এসআই একরামুল হকসহ পুলিশ ফোর্স ও আনসার বিডিপির সদস্য বৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা জানান, সরকারি নির্দেশ অমান্য করে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া এলাকায় দিঘিতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার জরিমানা ও মুছলেকা নিয়ে ড্রেজারের মালিককে চেড়ে দেওয়া হয়েছে এবং ড্রেজার মেশিনটি জব্দ করা হয় করা হয়।

তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন।
ক্যাপশন: ফরিদগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ করেছেন উপজেলা প্রশাসন।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।