সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ২ লক্ষ ৩০ হাজার টাকার ফেনসিডিল ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ৩:৩৬ পিএম
চাঁদপুরে ২ লক্ষ ৩০ হাজার টাকার ফেনসিডিল ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
মাসুদ হোসেন : চাঁদপুরে ৭০ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজা সহ চার মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (১৪ আগস্ট) সকালে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুরের কচুয়া উপজেলার খাজুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার আহসান উল্যাহর ছেলে আনোয়া হোসেন (৩৯), একই উপজেলার মৃত সিরাজ উদ্দিন এর ছেলে নূর হোসেন (৩৯) কে ৬ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন। যার আনুমানিক মূল্য এক লক্ষ ২০ হাজার টাকা। বাপন সেন বাদী হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
একইদিন দুপুর দেড়টার দিকে চাঁদপুর সদর উপজেলার উত্তর শ্রীরামদী গ্রামের মাদ্রাসা রোডস্থ লঞ্চঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জ উপজেলার ইছাপুরা গ্রামের মৃত মোঃ মেহের উল্যাহর ছেলে আব্দুল কুদ্দুছ পাটওয়ারী রোমান (২৩) এবং তার স্ত্রী নাজমা আক্তার (২০) কে ৭০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক পিয়ার হোসেন। যার আনুমানিক মূল্য এক লক্ষ ১০ হাজার টাকা।
পিয়ার হোসেন বাদী হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।