সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ১ হাজার কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ১১:১১ এম
চাঁদপুরে ১ হাজার কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে।

শুক্রবার ১৯ আগষ্ট দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বি এম তানজিমুল ইসলাম এর নেতৃত্বে চাঁদপুর জেলার হরিণা ও আলুবাজার ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে খুলনা থেকে চট্টগ্রামগামী একটি বাস তল্লাসি করে আনুমানিক এক হাজার কেজি (২৫ মন) বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এ সময় বাসে জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Model Hospital

চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এবং স্টেশন কমান্ডার চাঁদপুর লেফটেন্যান্ট বি এম তানজিমুল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।