শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে চাঁদপুর জেলা আ’লীগের শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৪:০৫ পিএম
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে চাঁদপুর জেলা আ’লীগের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুংগীপাড়া থেকে ফিরে সাইদ হোসেন অপু চৌধুরী :
মঙ্গলবার ২৩ আগষ্ট দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক, শিক্ষামন্ত্রী ও চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনির নেতৃত্বৃ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে নেতাকর্মীরা।

এরপর শিক্ষামন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি অর্পণের পরপর জেলা আওয়ামীলী‌গ, চাঁদপুর পৌরসভা, সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, উপ দপ্তর সম্পাদক এডভোকেট রনজিত রায় চৌধুরী, যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমাম হাসান বাদশা, মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপিকা মাসুদা নূর খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, সহ সভাপতি মাহাবুবর রহমান পাটওয়ারী, যুগ্ম সম্পাদক আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সহ সভাপতি নুরুল ইসলাম নূরু, দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল হোসাইন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ, সাধারণ সম্পাদক ফারহানা রুমা, ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, আল মামুন পাটওয়ারী, ইমাম হাসান রাসেল গাজী, রফিকুল্লাহ পাটওয়ারী, আব্দুস সাত্তার বাড়ী, আবুল কাসেম খান, মাসুদুর রহমান নান্টু, চাঁদপুর পৌর কাউন্সিলর আলমগীর গাজী, সফিকুল ইসলাম, আব্দুল মালেক বেপারী, মামুনুর রহমান দোলন, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, ইউনুছ শোয়েব, মুহাম্মদ সোহেল রানা, এডভোকেট কবির হোসেন চৌধুরী, চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, তাজুল ইসলাম মিয়াজী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেজওয়ান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল বেপারী, সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ সাইফসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিসহ চাঁদপুর জেলা আওয়ামীলীগ নেতাকর্মীরা। ছবি: সাইদ হোসেন অপু চৌধুরী।

উল্লেখ্য: গতকাল সকাল ৭ টায় চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলের নেতৃবৃন্দ ৫’ শতাধিক নেতাকর্মী  জেএম সেনগুপ্ত রোডস্থ শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধিস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

Model Hospital

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।