শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৫:০৩ পিএম
মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সোবহান ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ….. রাজিউন)। গত ২৩ আগস্ট রাত ৮.২০ ঘটিকায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃতকালে মরহুমের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ৩ মেয়ে ও ১ ছেলে খালিদ বিন ওয়ালিদ সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকার সকল শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। বুধবার সকাল ১০ ঘটিকায় সাতবাড়িয়া কমপ্লেক্স মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এরআগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা প্রশাসন।

জানাযার নামাজে অংশ গ্রহণ করেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এসএম রাসেল বাবু, মরহুমের মেয়ে জামাই ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ সোলেমান, সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগন।

উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্ব গার্ড অব অনার পরিচালনা করেন উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital