বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ব্রিটিশ হাইকমিশনারের সাথে জেলা আওয়ামী লীগ সম্পাদকের শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৫:৩৪ পিএম
ব্রিটিশ হাইকমিশনারের সাথে জেলা আওয়ামী লীগ সম্পাদকের শুভেচ্ছা বিনিময়

সাইদ হোসেন অপু চৌধুরী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় এর আয়োজন করা হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এর সাথে  ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা হয়। এছাড়াও চাঁদপুরে আরো উন্নয়ন কিভাবে করানো সম্ভব হবে তাও নিয়েও বেশকিছু পরিকল্পনার ব্যাপারে আলোচনা করা হয়।

এসময় এলজিইডির যুগ্ম সচিব মাছুম পাটওয়ারীসহ উর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

প্রসঙ্গত, এরআগে চাঁদপুর পৌরসভা, ইউকেএইড ও ইউএনডিপির সহযোগিতায় ‘শহরের দরিদ্র সম্প্রদায়ের জীবিকা উন্নয়ন প্রকল্প’ উদ্বোধন করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital