বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা; ধর্ষক পলাতক, দেড় লাখ টাকায় রফাদফার চেষ্টা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১:১০ পিএম
মতলবে কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা; ধর্ষক পলাতক, দেড় লাখ টাকায় রফাদফার চেষ্টা

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতবাড়িয়া গ্রামের ওয়ারিশ প্রধান বাড়ির এক কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে। তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে একই বাড়ির হাসেম প্রধানের ছেলে মিঠু। এ ঘটনাটি গ্রাম্য শালিশগণ দেড় লাখ টাকার বিনিময়ে রফাদফার করার ৭ মাসের অন্তঃসত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন ওই কিশোরী ও তার মা।

কিশোরীর পারিবারিক সুত্র জানায়, প্রায় ৭-৮ মাস আগে মিঠু তাকে ভয়ভীতি দেখিয়ে জোড় করে ধর্ষণ করে। তাকে বলেছে সে যদি এই কথা কারো কাছে প্রকাশ করে তাহলে মেরে ফেলবে। তাই ভয়ে ওই কিশোরী কাউকে বলে নি। ঘটনার ৭ মাস পর তার শারীরিক অবস্থার পরিবর্তন হলে তার মা বুজতে পারেন। পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক জানান সে অন্তঃসত্ত্বা। এই কথা শুনে তার মা তাকে চাপ প্রয়োগ করে জিজ্ঞেস করলে সে স্বীকার করে ধর্ষণের কথা। এরপর বিষয়টি জানাজানি হয়। এদিকে ঘটনার ৩-৪ মাস পরে মিঠু প্রবাসে চলে যায়। ধর্ষক মিটু দুই সন্তানের জনক।

কিশোরীর মা বলেন, ওর বাবা মারা যাওয়ার পর থেকে আমরা অসহায় হয়ে পড়েছি। কয়েকদিন আগে আমার মেয়ের বিষয়টি নিয়ে শালিশ হয়েছে। মানিক, জামাল সহ বাড়ির অনেকে থেকে দেড় টাকা জরিমানা দিবে বলে সিদ্ধান্ত করছে। আর বলছে পেটের বাচ্চা মেরে ফেলতে। এখন আমরা কি করব বুজে উঠতে পারছি না।

ওই বাড়ির প্রবাসী জামাল প্রধান বলেন, মেয়ে এবং ছেলে পক্ষ উভয়ই অসহায় পরিবারের। মিটু ঘটনার ব্যাপারে স্বীকারোক্তি দেওয়ার পর আমি মানিক প্রধান সহ সবাই মেয়েটার কথা চিন্তা করে আমরা তাকে চিকিৎসা ও ভোরন পোষণের জন্য দেড় টাকা জরিমানা করেছি। বর্তমানে মিঠু প্রবাসে আছে। সে দেশে আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্তঃসত্ত্বার ব্যাপারে তিনি বলেন, বাচ্চা মারার ক্ষমতা কারো নাই। বাচ্চা বাচ্চার মত করে দুনিয়াতে আসবে, বড় হবে।

Model Hospital

এ ব্যাপারে কথা হয় মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল এর সাথে। তিনি বলেন, ধর্ষিতা যদি অভিযোগ না করেন বা বিচার না চান সেক্ষেত্রে আমরা আইনগতভাবে পদক্ষেপ নিতে পারি না। যদি অভিযোগ পাই অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital