বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ক্বেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১:১৩ পিএম
মতলব উত্তরে ক্বেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মতলব উত্তর ব্যুরো : শুদ্ধ উচ্চারণ ও সুললিত কণ্ঠে কেরাত চর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে চাঁদপুর মতলব উত্তরে মাতৃছায়া একতা সংঘের উদ্যোগে ক্বেরাত প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) ছেংগারচর কেন্দ্রীয় জামে মসিজদ প্রাঙ্গণে মাতৃছায়া একতা সংঘের পরিচালক আল-আমিন ফরাজির সভাপতিত্বে ও ছেংগারচর কেন্দ্রীয় মসজিদর পেশ ইমাম মাওলানা আবদুল বাতেন ফরাজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফারুক হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতি মাওলানা মাইন উদ্দিন, মাওলানা মুফতি মামুন ইসলাম, স্থানীয় ওলামায়ে কেরাম ও সংগঠনের মডারেটর ফজলুর রহমান, মাহফুজুর রহমান, নিশাত জাহান, আল আমিন, রাজিব, হাসিনা আক্তার রুনা, গোলাম রাব্বানী, সোহেল দেওয়ান, সাব্বির রহমান, সাদ সরকার, সিফাত সরকার, সাফায়েত, সামিয়া, রুবেল বাবু, আতাউস সামাদ, এনামুল হক, ফাহিম, রুবেল সরকার প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার বিভিন্ন মাদ্রাসার অংশগ্রহণকারী ছাত্রদের মধ্যে ক্বেরাত প্রতিযোগিতায় ২১ জনকে পুরস্কার দেওয়া হয় এবং ২ জন অসহায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital