হেযবুত তওহীদ পাবনা কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন

এই বর্বোরচিত হামলা ও হত্যাকন্ডের প্রতিবাদে ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে চাঁদপুর জেলা হেযবুত তওহীদ।

এতে মূল বক্তব্য দেন হেযবুত তওহীদ আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ উপ কমিটির সদস্য রাকীব আল হাসান।

তিনি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘যারা যারা এ হামলা চালিয়েছে এবং যারা পেছন থেকে ইন্ধন যুগিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় ও ধর্মীয় সামাজিক পরিচয় যাই হোক না কেনো তারা সন্ত্রাসী। কাজেই তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।

আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সভাপতি মো. মঈন উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, শাহরাস্তি উপজেলা সভাপতি মো.মাহবুব আলম, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো. শাহাবুদ্দিন, সতর উপজেলা সভাপতি মো. আবু তাহের সোহেল, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মো. ইয়াছিন হাজারী, জেলা গণমাধ্যম সম্পাদক মফিজুল ইসলাম বাবুল, জেলা সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল হোসেন মোহন ও শাহরাস্তি পৌরসভার ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জলিল প্রমুখ।
বক্তারা এমন নেক্কারজনক হামলায় জড়িত সবাইকে গ্রেফতারের জোর দাবি জানান।








