শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি ও রাজনৈতিক হত্যার প্রতিবাদে শাহরাস্তিতে বিএনপির বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৩:২৬ পিএম
দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি ও রাজনৈতিক হত্যার প্রতিবাদে শাহরাস্তিতে বিএনপির বিক্ষোভ মিছিল
বিশেষ প্রতিনিধি : শাহরাস্তিতে দ্রব্যমূল্য, জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি ও ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহের উত্তর- দক্ষিণ ইউপি’ বিএনপির উদ্যোগে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাকৈরতলা বাজার হতে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা বাজার এলাকা পর্যন্ত এ বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দলীয় সূত্র জানায়, ওইদিন বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির  কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে শাহরাস্তি উপজেলা বিএনপি ও মেহের উত্তর দক্ষিণ ইউপি বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে কর্মীদের কেন্দ্রীয় কর্মসূচির বাস্তবায়নে সার্বিক নির্দেশনা দিয়ে ভার্চুয়াল প্রোগ্রামে টেলি কনফারেন্স প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, সাবেক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি, হাজিগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য লায়ন ইঞ্জি: মমিনুল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি আয়েত আলী ভূঁইয়া।
তিনি তার বক্তব্য বলেন, বর্তমান আ’লীগ সরকার দেশে দ্রব্যমূল্য, পরিবহন ভাড়া, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও রাজনৈতিক হত্যা চালিয়ে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে।  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নৈরাজ্য ও বিএনপি’র নিবেদিত কর্মীদের ব্যভিচারের হত্যা করে যে মগের মুল্লুকের রাজত্ব কায়েম করেছে সাধারণ মানুষ এতে নিষ্পেষিত।
স্মরণকালের গগন চুম্বি দ্রব্যমূল্যর সিন্ডিকেটের কব্জায় মানুষ আজ দিশেহারা। ক্ষমতাসীনরা আন্তর্জাতিক বাজারে দোহাই দিয়ে দ্রব্যমূল্যের এই দুঃশাসনের দায় এড়াতে পারেন না। মানুষ আজ পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা কষ্টদায়ক। তিনি নেতৃবৃন্দকে আরো বলেন, আপনারা ঐক্যবদ্ধ হন এভাবে একটি দেশ চলতে পারে না। আসুন আগামী নির্বাচনে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সরকার গঠন করে এই অভিশপ্ত (আ’লীগ) সরকারকে মাঠের বাইরে পাঠাতে হবে। সেজন্য এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বেগম জিয়া ও দেশনায়ক তারেক রহমানের রাজনৈতিক পথ সুগম করতে আন্দোলন ভেগবানের  বিকল্প নেই।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (সাবেক সফল চেয়ারম্যান) জননন্দিত নেতা সেলিম পাটোয়ারী লিটন বিশেষ অতিথির  বক্তব্য বলেন, বর্তমানে দেশে জীবন ও জীবিকা দুটি হুমকির মুখে।
অন্যদিকে সরকারি লেলিয়ে দেওয়া বাহিনী আমাদের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে ব্যভিচারের হত্যাও গুম করছে।। সম্প্রতি ভোলায় আমাদের ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা করে। আমরা এই নেক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাই।
তিনি আরো বলেন, এই সরকার করোনা এবং রাশিয়া যুদ্ধের  ধোয়া তোলে  একের পর এক জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, এলপিজি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, জীবন রক্ষাকারী ঔষধ দাম হাঁকিয়ে চলছে। মানুষ বাজারে গিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ছে। আসুন আমরা আন্দোলনের মাধ্যমে এই দুঃশাসন থেকে মুক্তি চাই।
শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজির মুখরিত স্লোগানে বিক্ষোভ মিছিল শেষে সঞ্চালনায় এতে বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, আবুল কালাম আতাহার, পৌর বিএনপি’র সভাপতি আবুল খায়ের সিএ, শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কারানির্যাতিত নেতা মো: ফারুক হোসেন মিয়াজী, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান, মোঃ শফিকুর রহমান, পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক গাজী মোহাম্মদ ফিরোজ, পৌর সাংগঠনিক সম্পাদক সুলাইমান রায়হান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড শাহেদুল হক মজুমদার সোহেল, যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন, উপজেলা পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল গনি, পৌর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল কাইয়ুম রিপন উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, ছাত্রদলের সদস্য সচিব মোঃ আলী আজগর, ছাত্রদলের পৌর আহ্বায়ক মাজারুল ইসলাম জুয়েল, সদস্য সচিব আবুল হায়দার, মেহের উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মজুমদার, অন্যান্য অতিথিদের মধ্যে, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ শিকদার, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন, শিপন উপস্থিত ছিলেন ।
এছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital