বিশেষ প্রতিনিধি : শাহরাস্তিতে দ্রব্যমূল্য, জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি ও ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ওই দিন পৌরসভার কালিয়াপাড়া বাজারে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত হয়ে বিক্ষোভ রেলিতে অংশগ্রহণ করে। একপর্যায়ে ওই বিক্ষোভ মিছিল জন সমুদ্রে পরিণত হয়। এতে দলীয় কর্মী সমর্থকরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাজনৈতিক হত্যা, সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে।
শুক্রবার বিকেলে পৌরসভা ২,৩,১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া এলাকা হতে রেলি শেষে শাহরাস্তি গেইটে (গোয়াভাঙ্গা) আলামিন শপিং কমপ্লেক্স সমূখে এ জনসভা অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, ওইদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজির সঞ্চালনায় ওই কর্মসূচি বাস্তবায়নে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাবেক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি, হাজিগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য লায়ন ইঞ্জি: মমিনুল হক।
তিনি তার বক্তব্য বলেন, আপনারা জানেন বাংলাদেশের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় অবরুদ্ধ হয়ে চরম অসুস্থ হয়ে পড়েছেন। দেশ নায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তর করে দেশকে জেলখানায় পরিণত করা হয়েছে। এক এক জন কর্মীর বিরুদ্ধে ২০ থেকে ৩০ টি জাতীয় নেতৃবৃন্দের নামে ৫০থেকে ১০০ টী মামলা রুজু করা হয়েছে। দেশে সুশাসন নেই বললেই চলে। এরই মধ্যে একটি ইভিএম মার্কা নির্বাচনের নীল নকশা নিয়ে সরকার মসনদে আসীন হওয়ার রঙ্গিন স্বপ্ন দেখছে। অথচ দেশে মানুষ আধপেটা থেকে দিনাতিপাত করছে। এমন চরম অবস্থায় বর্তমান আ’লীগ সরকার দেশে দ্রব্যমূল্য, পরিবহন ভাড়া, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও রাজনৈতিক হত্যা চালিয়ে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নৈরাজ্য ও বিএনপি’র নিবেদিত কর্মীদের ব্যভিচারের হত্যা করে তাসের রাজত্ব কায়েম করেছে মানুষ আজ রাস্তায় নেমে গেছে। তাদের বিদায় এখন সময়ের ব্যাপার। অন্যদিকে তাদের দ্রব্যমূল্যের সিন্ডিকেটের কব্জায় মানুষ আজ দিশেহারা। ক্ষমতাসীনরা আন্তর্জাতিক বাজারে দোহাই দিয়ে দ্রব্যমূল্যের এই দুঃশাসনের দায় এড়াতে পারেন না। মানুষ আজ পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা কষ্টদায়ক।
তিনি নেতৃবৃন্দকে আরো বলেন, আপনারা ঐক্যবদ্ধ হন এভাবে একটি দেশ চলতে পারে না। আসুন আগামী নির্বাচনে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সরকার গঠন করে এই অভিশপ্ত (আ’লীগ) সরকারকে নির্বাসনে পাঠাতে হবে। সেজন্য এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বেগম জিয়া ও দেশনায়ক তারেক রহমানের রাজনৈতিক পথ সুগম করতে আন্দোলন ভেগবানের বিকল্প নেই। তিনি এও বলেন সরকারের লেলিয়ে দেওয়া বাহিনী সম্প্রতি ভোলায় আমাদের ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা করে। আমরা এই নেক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাই।
তিনি আরো বলেন, এই সরকার করোনা এবং রাশিয়া যুদ্ধের ধোয়া তোলে একের পর এক জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, এলপিজি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, জীবন রক্ষাকারী ঔষধ দাম হাঁকিয়ে চলছে। মানুষ বাজারে গিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ছে। আসুন আমরা আন্দোলনের মাধ্যমে এই দুঃশাসন থেকে মুক্তি চাই।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল উদ্দিন, মোস্তফা খান সফরি, কাজী রফিকুল ইসলাম, চাঁদপুর জেলা যুবদলের আহ্বায়ক মানিক হোসেন মানিক, শাহরাস্তি উপজেলা বিএনপি’র সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক (চেয়ারম্যান) জননন্দিত নেতা সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপি’র সভাপতি আবুল খায়ের সিএ, শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কারানির্যাতিত নেতা মো: ফারুক হোসেন মিয়াজী।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, আবুল কালাম আতাহার, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান, মোঃ শফিকুর রহমান, পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক গাজী মোহাম্মদ ফিরোজ, পৌর সাংগঠনিক সম্পাদক সুলাইমান রায়হান।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড শাহেদুল হক মজুমদার সোহেল,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন, উপজেলা পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল গনি, পৌর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল কাইয়ুম রিপন, যুবদলের পৌর সহ-সভাপতি আদনান নোমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, ছাত্রদলের সদস্য সচিব মোঃ আলী আজগর, ছাত্রদলের পৌর আহ্বায়ক মাজারুল ইসলাম জুয়েল, সদস্য সচিব আবুল হায়দার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ শিকদার, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।