বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগকে নীতি আদর্শ নিয়ে কাজ করতে হবে; শিক্ষামন্ত্রী ডা. দীপু ম‌নি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৪:২৭ পিএম
ছাত্রলীগকে নীতি আদর্শ নিয়ে কাজ করতে হবে; শিক্ষামন্ত্রী ডা. দীপু ম‌নি

সাইদ হোসেন অপু চৌধুরী : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ‌দের স্মর‌ণে চাঁদপুর সদর উপ‌জেলা ছাত্রলী‌গের আ‌য়োজ‌নে দোয়া ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার বি‌কে‌লে সদর উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে আ‌লোচনা সভায় প্রধান অ‌তিথির বক্তব‌্য রা‌খেন (মু‌ঠো ফোন) শিক্ষামন্ত্রী ডা. দীপু ম‌নি এম‌পি।

এ সময় তি‌নি ব‌লেন, বঙ্গবন্ধু কণ‌্যা শেখ হা‌সিনার দৃঢ় নেতৃ‌ত্বে আজ দেশের সকল ক্ষে‌ত্রে উন্নয়‌নের ছোঁয়া লে‌গে‌ছে। দে‌শের এ অগ্রযাত্রা‌কে অব‌্যাহত রাখ‌তে সকল‌কে ঐক‌্যবদ্ধ থাকতে হ‌বে। কোন ভা‌বেই অপশ‌ক্তি‌কে ছাড় দেওয়া যা‌বে না। ছাত্রলীগ‌কে স‌ঠিক নী‌তি আদর্শকে মে‌নে সাংগঠ‌নিক কাঠা‌মো‌তে কাজ কর‌তে হ‌বে। সামা‌জিক অবকর্মে লিপ্ত, মাদক‌কের সাথে যুক্ত তেমন কেউ যেন সংগঠ‌নে প্রবেশ কর‌তে না পা‌রে সে‌দি‌কে খেয়াল রাখ‌তে হ‌বে। দল ভারী করার জন‌্য অ‌নে‌কে দ‌লে আস‌বে তা‌দের বেপা‌রে সর্তক থাক‌তে হ‌বে।

আ‌ন্দোলন ও নির্বাচনই হোক ছাত্রলীগ ছাড়া হয়না। আ‌মি সকল নেতাকর্মীর মঙ্গল ও সুস্বাস্থ‌্য কামনা ক‌রছি।

Model Hospital

সদর উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি মাহমুদ হাসান সাদ্দা‌মের সভাপ‌তিত্বে ও সাধারণ সম্পাদক আল হেলাল ইনুর প‌রিচালনায় বক্তব‌্য রা‌খেন, চাঁদপুর জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক অ‌্যাড‌ভো‌কেট মু‌জিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র অ‌্যাড‌ভো‌কেট জিল্লুর রহমান জু‌য়েল,ফ‌রিদগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান অ‌্যাড‌ভো‌কেট জা‌হিদুল ইসলাম রোমান, সদর উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, সাংগঠ‌নিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলী‌গের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মা‌ঝি, সদর উপ‌জেলা যুবলী‌গের যুগ্ম আহবায়ক হুমায়ুন ক‌বির সুমন, সদর উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি এ‌বিএম রেদওয়ান, ‌পৌর ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম র‌বিন পাটওয়ারীসহ বি‌ভিন্ন ইউ‌নিয়‌নের ছাত্রলী‌গের সভাপ‌তি ও সাধারণ সম্পাদকগণ।

প্রধান বক্তা হি‌সে‌বে জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি মোঃ জ‌হির উ‌দ্দিন মি‌জি, বি‌শেষ বক্তা সাধারণ সম্পাদক সাদ্দাম হো‌সেন বক্তব‌্য রা‌খেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital