বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৪:২৮ পিএম
হাইমচরে শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাদামতলী সামাজিক সংগঠনের আয়োজনে মাসব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় মেলকার বাড়ি সিক্স স্টারকে হারিয়ে বয়েজ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
২৭ আগস্ট ২০২২ শনিবার বিকেলে হাইমচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মোঃ ফয়েজ তপাদাদারের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহাউদ্দিন টিটু হাওলাদার, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল মতিন মুন্সি, ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদে সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাদাত হোসেন সবুজ প্রমূখ।
দির্ঘ ১মাস চলে আসা শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১ঘন্টা ব্যাপী শক্তিশালী দুটি দলের দুর্দান্ত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচের  ৩০ মিনিটের মাথায় হাফ টাইম ও ৬০ মিনিটে রেফারির চুড়ান্ত বাঁশি বেজে ওঠে। হাজারো দর্শকের উপস্থিতি ফাইনাল খেলাটি আরও বেশি উপভোগ্য করে তুলেছে।
পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ট্রফি, ম্যান অফ দ্যা ম্যাচ সহ সকল খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন। জমকালো মনোমুগ্ধকর আয়োজনে সম্পূর্ণ টুর্নামেন্ট ক্রীড়াপ্রেমীদের মনের খোরাক হিসেবে গৃহীত হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।