শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ১০:০২ এম
ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

মনিরুল ইসলাম মনির : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নে মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ২৭ আগষ্ট দুপুরে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সদস্য, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. নাছির উদ্দিন মিয়া।

নাছির উদ্দিন মিয়া বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে হত্যার চেষ্টা হয়েছিল, কারণ তারা ভালো করেই জানতো, বঙ্গবন্ধুর রক্ত যাদের ধমনিতে প্রবাহিত হচ্ছে তাদের কেউ বেঁচে থাকলে খুনিদের বিচার একদিন হবে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছে যেত। কিন্তু ষড়যন্ত্রকারীরা তা হতে দেয়নি। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর সভার ৬নং ওয়ার্ড সহায়ক সদস্য ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক কমিশনার হানিফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন খান। সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরকার।

Model Hospital

উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ ঢালী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান মুন্না, নূরে আলম প্রধান, আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী বেপারী, বিল্লাল হোসেন কমিশনার, আমান উল্লাহ সরকার, মতলব উত্তর উপজেলা (ইনসাব) সাধারণ সম্পাদক নাজির হোসেন প্রধান, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম মিয়া, পৌর যুবলীগের নেতা শাহ আলম, জয়নাল আবেদীন সরকার, সজীব বেপারী প্রমুখ।

মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় ঝিনাইয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বায়েজিদ বোস্তামী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital