শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আদুরভিটি যুব সমাজের উদ্যোগে টিভিকাপ ডিগবার ফুটবল টুর্নামেন্ট

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ১:৪৯ পিএম
মতলব উত্তরে আদুরভিটি যুব সমাজের উদ্যোগে টিভিকাপ ডিগবার ফুটবল টুর্নামেন্ট

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেঙ্গারচর পৌরসভার আদুরভিটি যুবসমাজের উদ্যোগে আয়োজিত ডিগবার টিভিকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে আদুরভিটি পাকা সড়ক সংলগ্ন মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

ফাইনাল খেলায় বালুচর আদর্শ ক্লাব বনাম মাথাভাঙ্গা আদর্শ ক্লাব অংশগ্রহন করে। ৩০ মিনিট করে ৬০ মিনিটের খেলায় কোন দল গোল করতে পারে নি। টান টান উত্তেজনায় শত শত দর্শক খেলা উপভোগ করেন। আনন্দঘন পরিবেশে খেলা শেষ হয়। খেলা শেষে ট্রাইবেকারে ২-১ গোলে মাথাভাঙ্গা আদর্শ ক্লাব চ্যাম্পিয়ন হওযার গৌরব অর্জন করে।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালীর সভাপতিত্বে এবং কামাল হোসেন খান ও মতলব উত্তর ফুটবল উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শাহীন আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতী, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ উল্লাহ দর্জি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ প্রমুখ। আরো বক্তব্য রাখেন, আদুরভিটি গৈপুর ইয়াংমেন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শ্যামল কুমার বাড়ৈ, বর্তমান সাধারণ সম্পাদক মারফত আলী মজুমদার।

উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ইবনাল মইন আহমেদ রিপন, লিটন ঢালী, আল-আমিন, কাকন, ইয়ামিন, রাজিব, সানাউল্লাহ, বাদল ঢালী, রাহুল, নয়ন মুফতী, শাহজালাল মুফতী, ইব্রাহিম লস্কর, ইয়াছিন খান।

Model Hospital

খেলা পরিচালনা করেন রেফারি মোঃ সালাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আক্তার হোসেন মুফতী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital