বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এখলাছপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৪:৪৪ পিএম
এখলাছপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে এখলাছপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন, এখলাছপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা ফজলুল হক কাজী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান মোল্লা। প্রধান আলোচক ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজী।

উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ছেংগারচর পৌর জাপার সভাপতি ও পৌর মেয়র প্রার্থী সেলিম মোল্লা, ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মুসা প্রধান, ষাটনল ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার।

Model Hospital

আরো বক্তব্য দেন, এখলাছপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মামুন পাটোয়ারী, মজিবুর রহমান, হারুন রাঢ়ী।
কর্মী সমাবেশে প্রধান অতিথি উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান মোল্লা সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ মতলবে কি কি উন্নয়ন করেছেন সেই উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য দেন।

কর্মী সমাবেশে প্রধান আলোচক সোহরাফ মিয়াজী বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া’র নির্দেশে আমরা জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করে যাচ্ছি। এখলাছপুর ইউনিয়নে আজকে কর্মী সমাবেশের উদ্দেশ্য হলো ঐতিহ্যবাহী এখলাছপুর ইউনিয়নে জাতীয় পার্টির একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটির মাধ্যমে ইউনিয়নে ৯টি ওয়ার্ডে জাতীয় পার্টিকে সুসংগঠিত করার লক্ষ্যে আজকে কর্মী সমাবেশের আয়োজন।

কর্মী সমাবেশে জাতীয় পার্টি শত শত নেতা কর্মী উপস্থিত থাকায় উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital