বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের বিএনপির নেতা মঞ্জিলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ২:৩৪ পিএম
ফরিদগঞ্জের বিএনপির নেতা মঞ্জিলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, ফরিদগঞ্জ : চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি , সাবেক মেয়র মঞ্জিল হোসেন ভিপির বহিষ্কারদেশ প্রত্যাহার করা হয়েছে।

৩০ আগস্ট মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি মঞ্জিল হোসেন ভিপিকে হস্তান্তর করেন। যাহার স্মারক নং- বিএনপি/প্রত্যাহার/৭৭/৫৫/২০২২।

এদিকে মঞ্জিল হোসেনের বহিষ্কারদেশ প্রত্যাহারের চিঠি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এবং বিভিন্ন স্তরের নেতা কর্মীরা তাকে অভিনন্দন জানাতে থাকেন। উক্ত খবর শুনে বিএনরি বিভিন্ন স্তরের নেতা কর্মী ফুল দিয়ে জনপ্রিয় নেতা মঞ্জিলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে হুমড়ি খেয়ে ফুলের মালা দিয়ে ফুল স্বাগত জানান দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিএনপির ওই নেতাকে তাতক্ষনিক ফুল দিয়ে অভিনন্দন জানাতে আসেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক মাসুদ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন শিপন, যুবদল নেতা ভাগিনা রুবেল, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন, যুগ্ম আহবায়ক সোহাগ পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাকির পাটওয়ারী, পৌর স্বেচ্ছাবেসক দলের আহবায়ক আরিফ পাটওয়ারী, সদস্য সচিব আব্দুস ছবুর পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, জেলা ছাত্রদলের সদস্য আশিকুর রহমান পাটওয়ারী, পৌর ছাত্রদলের সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু প্রমুখ।

Model Hospital

এ সময় মঞ্জিল আবেগ আপ্লুত কন্ঠে বলেন, আমার বহিষ্কারদেশ প্রত্যাহার করায় বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, মহাসচিব মির্জা ফখরুল, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবী, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সমন্বয়ক এম এ হান্নানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। ফরিদগঞ্জবাসীর অপূরান ভালোবাসায় আমি আমার পদ ফিরে পেয়েছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital