শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শোকাবহ আগস্টের শেষ প্রহরে বঙ্গবন্ধুর মুরালে জেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৫:০৫ পিএম
শোকাবহ আগস্টের শেষ প্রহরে বঙ্গবন্ধুর মুরালে জেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন
স্টাফ রিপোর্টার : শোকাবহ আগস্ট মাসের শেষ প্রহরে বঙ্গবন্ধুর মুরালে জেলা ছাত্রলীগের মোমবাতির প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার রাতে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করে চাঁদপুর জেলা ছাত্রলীগ।
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের রুহের মাগফেরাত কামনায় আগস্ট মাসের শেষ প্রহরে এই কর্মসূচি পালন করা হয়।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নেতৃত্বে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোলায়মান হোসেন রাজু, সাইফুর রহমান মিশু, ইমরান খান শাওন, তারেক খান, বিল্লাল সরকার, তানজির রেজা রনি,, রিয়াজ হোসেন পাবেন, সাগর পাটোয়ার, দেলোয়ার হোসেন সুমন, অপু কুমার বিশ্বাস, সোহান ভূঁইয়া, বাদশা খান, রেদওয়ান ইসলাম রকি।
এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান সাদ্দাম, সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল হোসেন, সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ সাইফ সহ জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সমর্থকগণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital