বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সিএনজিতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে স্বর্ণালংকার হারিয়ে নিঃস্ব যাত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৮ পিএম
হাজীগঞ্জে সিএনজিতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে স্বর্ণালংকার হারিয়ে নিঃস্ব যাত্রী
মাসুদ হোসেন : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়াভাবে সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান ও মলম পার্টি। গত কয়েকদিন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন অনেকে। গণপরিবহনে যাত্রী সেজে চেতনানাশক ঔষধ ব্যবহার করে চিন্তায় সহ লুট করে নিচ্ছে সাধারণ যাত্রীদের সব কিছু। এ সুযোগ কে কাজে লাগাচ্ছে বাস ও সিএনজি সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে। সহজ-সরল মানুষকে লক্ষ্য করে এ কাজ করছে। মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছে তারা।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের রাড়া পাটওয়ারী বাড়ির এমরান পাটওয়ারীর স্ত্রী কুহিনূর বেগম ডাক্তার দেখাতে এসেছিলেন হাজীগঞ্জ শাহমিরান হাসপাতালে। ডাক্তার দেখিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার পথে হাসপাতালের সামনে থেকে একটি সিএনজিতে উঠেন। কিছুদূর যাওয়ার পর টোরাঘর এলাকায় সিএনজিতে থাকা পাশে বসা এক হুজুর কুহিনূর বেগমকে বলেন যে, আমি জৈনপুর হুজুরের নাতি। আপনি কোথায় যাবেন। আপনার কাছে বিশ টাকা আছে কিনা, থাকলে আমাকে দেন। এসময় কুহিনূর বেগম তাকে বিশ টাকা দিলে সে টাকা না নিয়ে ফেরত দিয়ে দেন এবং একটি কাগজ মুড়িয়ে দিয়ে বলেন এটা যেন খুলে।
এর একটু পড়েই ঐ নারীর কাছ থেকে জানতে চান তার কাছে কি কি আছে। এই নারীর পড়নে থাকা স্বর্ণের গলার চেইন ও কানের দূলের কথা জানালে ঐ প্রতারককে দিয়ে দিতে বলেন এবং দিয়েও দেন। আলীগঞ্জ আসলে তারা ঐ নারীকে নামিয়ে দিলে তিনি নিজে নিজেই জ্ঞানহীনভাবে তার বাবার বাড়ি চলে যান এবং দুপুর ২টার দিকে কিছুটা জ্ঞান ফিরলে বুঝতে পারেন তার স্বর্ণালংকার হারানোর কথা। ভুক্তভোগী কুহিনূর বেগম বলেন, আমি ডাক্তার দেখিয়ে সিএনজিতে উঠার পর হুজুরসহ আরো দুইজন যুবক আমাকে বিভিন্ন কথা বলে অচেতন করে ফেলেন। এবং আমার কাছে থাকা সকল স্বর্ণালংকার নিয়ে যান। এদিকে অসহায় এই নারী সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে আরো অসুস্থ হয়ে পড়েছেন।
এ বিষয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের সু দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীসহ এ সড়কে চলাচলকারী যাত্রীসাধারণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital