বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ এ আর হাই স্কুলের বাঁধন-৭৯ ব্যাচের পথচলা শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫৫ পিএম
ফরিদগঞ্জ এ আর হাই স্কুলের বাঁধন-৭৯ ব্যাচের পথচলা শুরু

এস এম ইকবাল : ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি হাই স্কুলের বাঁধন-৭৯ ব্যাচ এর আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে।

৩ সেপ্টেম্বর শনিবার সকালে বর্নাঢ্য র‌্যালি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় এর মাধ্যমে কর্মসূচি ঘোষনা করা হয়।

স্কুল মাঠ থেকে র‌্যালিটি যাত্রা শুরু করে ফরিদগঞ্জ বাজার প্রদক্ষণি শেষে প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়।

ফরিদগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি বাঁধনের সংগঠনটির সহ-সভাপতি ফরিদ আহমেদ রিপনের সঞ্চালনায় ও সাবেক সচিব ড. শাহাদাত হোসেনের সভাপতি তার বক্তব্যে বলেন, আমারা আমাদের নাড়ির টানে প্রাণের বিদ্যাপিঠ ফরিদগঞ্জ এ আর হাই স্কুলের শিক্ষা মান, এই প্রতিষ্ঠানে অসহায় শিক্ষার্থীদের কল্যাণে ও প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ের উন্নয়ণের কথা মাথায় রেখে ৭৯’বাঁধন নামের প্রতিষ্ঠান সৃষ্টি করেছি।

Model Hospital

আমাদের বন্ধুদের সার্বিক সহযােগিতা নিয়ে এক পরিকল্পনা নিয়ে কাজ করার চেষ্ট করছি। আমাদের এই অগ্রযার সহায়ক শক্তি হচ্ছে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক বন্ধুরা। তিনি বলেন নিজের কল্যাণের বাহিরে দেশমাতৃকার জন্য কিছু করে যে পারলে সেটা হবে আমাদের স্বার্থকতা।

এই সময়র মতবিনিময় সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখন, সংগঠনের সাধারন সম্পাদক প্রকৌশলী ও বিশিষ্ট ব্যাংকার মহেশ চন্দ্র শর্মা, নোয়াখালী জেলা রেজিষ্ট্রার শাহাজাহান সর্দার, এ আর সরাকারী হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, সমাজ সেবক কামাল হোসেন মেয়াজী, সাহিত্যিক মোস্তফা কামাল মুকুল, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরন ন্নবী নোমান, ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা প্রভাষক মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সোবহান লিটন প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital