বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ৬ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৪:০৩ পিএম
ফরিদগঞ্জে ৬ মাদক ব্যবসায়ী আটক

এস এম ইকবাল : ফরিদগঞ্জে পৃথক পৃথক অভিযানে গাঁজাসহ এক নারীসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

৩ সেপ্টেম্বর শনিবার রাতে ফরিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে ও তদন্ত ওসি প্রদীপ মন্ডলের সার্বিক সহযোগীতায় এস.আই মোঃ সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা এলাকার আহসান উল্যাহ মিজি বাড়িতে অভিযান পরিচালনা করে মো. ইউসুফ মিজির ছেলে মাদক ব্যবসায়ী মো. ফয়েজ উল্যাহ (৩৫)কে ও বালিথুবা সর্দার বাড়ির মো. লোকমান সর্দারের ছেলে মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন প্রকাশ জলিল (৩০)কে এবং, একই বাড়ির আ. সাত্তার সর্দার ছেলে মাদক ব্যবসায়ী মো. তাজুল ইসলাম(৩০)কে ২’শ ৫০ গ্রাম গাঁজা আটক করা হয়।

একইদিন এস.আই আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চররামপুর এলাকায় অভিযান পরিচালনা করে চররামপুর পাটওয়ারী বাড়ীর মৃত চাঁন মিয়া প্রঃ বাদশা পাটওয়ারী ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রুবেল পাটোয়ারী(২৮) কে ৫’শ গ্রাম গাঁজাসহ আটক করে।

একইদিন এসআই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার কাছিয়াড়া এলাকার ফরিদগঞ্জ পশ্চিম বাজার তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে সাফুয়া এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী মাদক ব্যবসায়ী মোসাঃ পারভীন বেগম প্রঃ শিল্পী বেগম(৪০)কে ও কাছিয়াড়া এলাকার নাছির পাটওয়ারী বাড়ির আলমগীর হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সুজন(২২)কে ৫’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এক কেজি ২‘শ ৫০ গ্রাম গাঁজাসহ এক নারীসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital