শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কোনো পদক্ষেপ নেই; শেখ ফরিদ আহাম্মেদ মানিক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৯ পিএম
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কোনো পদক্ষেপ নেই; শেখ ফরিদ আহাম্মেদ মানিক

এস এম ইকবাল : তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৪ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা এ আলী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মজিবুর রহমান দুলাল ও পৌর বিএনপির সভাপতি আমানত গাজীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহাম্মেদ মানিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব এম এ হান্নান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক মনির চৌধুরী, সেলিমুস সালাম, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি শাহ জালাল মিশন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী ঢালী, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহাম্মেদ মানিক বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিনই বাড়ছে। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কোনো পদক্ষেপ নেই। সাধারণ খেঁটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেয়া এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের হাজার হাজার নেতা-কর্মী রাজপথে জীবন দিয়েছে, গুম হয়েছে, জেল খাটছে। আপনাদের কষ্ট বৃথা যেতে দেওয়া হবে না। রক্ত যখন দিয়েছি আরোও দেব, প্রাণ যখন দিয়েছি প্রাণ আরোও দেব। তবে এ স্বৈরাচারী সরকারকে উৎখাত করে ছাড়বো। এ হোক আমাদের সকলের অঙ্গিকার। স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে বাংলার মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। শ্রীলংকার প্রধানমন্ত্রী মালদ্বীপে গিয়ে রক্ষা পেয়েছে। শেখ হাসিনা আপনি কোথায় যাবেন তা এখন থেকেই চিন্তা করতে থাকুন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান মফু, যুগ্ম সাধারন সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, দেলোয়ার হোসেন সোহেল, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম নান্টু, আমির হোসেন খান, মঞ্জুর হোসেন রনি, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটওয়ারী, সদস্য সচিব আমিন মিজি, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সাহাবুদ্দিন ইমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জু, সদস্য সচিব শাওন চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৫ হাজার নেতা কর্মি ইপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital