শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডিজিটাল সেবার গুরুত্ব দিচ্ছে সরকার; পরিকল্পনা প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৮ পিএম
স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডিজিটাল সেবার গুরুত্ব দিচ্ছে সরকার; পরিকল্পনা প্রতিমন্ত্রী

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট, নতুন এক্স-রে মেশিন, জিন এক্সপার্ট মেশিন, আল্ট্রাসনোগ্রাফি মেশিন, ল্যাবের এনালাইজার, সেল কাউন্টার মেশিন এবং ওটি ফ্যাসিলিটি উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বাংলাদেশ সরকার সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিজিটাল সেবা ব্যবহারে গুরুত্ব দিয়েছে। ডিজিটাল স্বাস্থ্যসেবা স্থাপনে বিশাল বিনিয়োগ করা হয়েছে, কারণ আমাদের প্রধান অগ্রাধিকার স্বাস্থ্য খাতে এসডিজি অর্জন, প্রাতিষ্ঠানিক বিতরণ এবং শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস নিশ্চিত করা।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা সুবিধার উন্নতির জন্য এই ধরনের প্রযুক্তি তৃতীয় স্তরের স্বাস্থ্যসেবাগুলোতে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে ডিজিটাল স্বাস্থ্য হস্তক্ষেপ নিশ্চিত করতে নীতি বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩২টিরও বেশি ওষুধ সরবরাহ করছে। স্বাস্থ্যসেবা প্রদানকারীদের পরিষেবা রেকর্ডিংয়ের জন্য ট্যাব দেয়া হয়েছে। মা ও শিশুদের জন্য টিকা এবং ওষুধ গ্রহণের জন্য বার্তা দেয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

Model Hospital

চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. দেওয়ান এমদাদুল হক মানিক, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য আরিফ উল্যাহ সরকার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল ডাক্তার এবং কর্মকর্তাগণ।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।