শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী স্কুলে যাওয়ার পথে অপহরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ২:৩০ পিএম
মতলব উত্তরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী স্কুলে যাওয়ার পথে অপহরণ

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মন্দিরা রাণী দাস ছেংগারচর বারোআনি রোডের ভাড়া বাসা থেকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয়। ছাত্রীর বাবা লক্ষণ দাস ৪ সেপ্টেম্বর মতলব উত্তর থানার একটি ডায়েরী করেন। অপহরণকারী অপু চন্দ্র সরকার মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট দিঘিরপাড় এলাকার পূর্ণ চন্দ্র সরকারের ছেলে।

ছাত্রীর বাবা লক্ষণ দাস জানান, আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে অপু চন্দ্র সরকার জোরপূর্বক আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যান। এসময় অপহরণের সহায়তা করেন হাজীগঞ্জ উপজেলার বলাখাল গ্রামের কালা চন্দ্র দাসের ছেলে বিকাশ দাস, মতলব উত্তর উপজেলার মোস্তফাপুর গ্রামের মৃত. ওমেশ চন্দ্র সরকারের ছেলে সুকমার সরকার, মতলব দক্ষিণ উপজেলার কাজিয়ারা গ্রামের নিমাই সরকারের ছেলে সুমন সরকার’সহ আরো কয়েকজন।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক আবদুল আউয়াল বলেন, মন্দিরা রাণী দাসকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত আছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital