বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদরে ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভোটার নিবন্ধন : ৭ অক্টোবর থেকে ছবি তোলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৭ পিএম
চাঁদপুর সদরে ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভোটার নিবন্ধন : ৭ অক্টোবর থেকে ছবি তোলা
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গননা কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে।

ভোটার তালিকা হালনাগাদ-২০২২ কার্যক্রম আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জামশেদুল ইসলাম সিকদার। পরে ৭ অক্টোবর হতে ১৭ নভেম্বর পর্যন্ত ২০টি নির্দিষ্ট রেজিষ্ট্রেশন সেন্টারে ছবি তোলা হবে বলে জানান তিনি।

২০০৭ এর জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম তাদের তথ্য তালিকাভূক্ত করা হবে। চাঁদপুর সদর উপজেলায় চাঁদপুর পৌর এলাকার ১৫টি ওয়ার্ড ও ১৪টি ইউনিয়নে ৪৪ জন সুপারভাইজার ও ২০৩ জন তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম তালিকাভূক্ত করবেন বলে জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা।
উপজেলায় ৭.৫% হারে সম্ভাব্য নতুন ভোটার সংখ্যা ২৯ হাজার ৬০৫ জন। এর মধ্যে- চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৮ হাজার ৮৭০ জন, ১নং বিষ্ণপুরে ১ হাজার ৯৭৫, ২নং আশিকাটিতে ১ হাজার ৬৮২ জন, ৩নং কল্যাণপুরে ১ হাজার ৫৩ জন, ৪নং শাহমাহমুদপুরে ১ হাজার ৭৪৮ জন, ৫নং রামপুরে ১ হাজার ৫৩৭ জন, ৬নং মৈশাদীতে ১ হাজার ৫৮ জন, ৭নং তরপুরচন্ডীতে ৮৩১ জন, ৯নং বালিয়াতে ২ হাজার ১২৬ জন, ১০ লক্ষ্মীপুরে ২ হাজার ৪৫০ জন, ১১নং ইব্রাহিমপুরে ৭১৫ জন, ১২নং চান্দ্রাতে ১ হাজার ৯৫২ জন, ১৩নং হানারচরে ৫৪৫ জন ও ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে ৯৮৭ জন।
এ নিয়ে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) চাঁদপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি, পিতা ও মাতার আইডি (NID) ফটোকপি, স্বামী/স্ত্রীর আইডি  ফটোকপি, শিক্ষা সনদের ফটোকপি (যদি থাকে), রক্তের গ্রুপ পরিক্ষার সার্টিফিকেট, হোল্ডিং টেক্স রশিদের ফটোকপি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র ইত্যাদি দিয়ে ভোটার হওয়ার জন্য তথ্য সংগ্রহকারীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।