বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ফুটবল খেলা নিয়ে ত্রি-মুখী সংঘর্ষ; শিক্ষক শিক্ষার্থীসহ আহত-৩

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩০ পিএম
হাইমচরে ফুটবল খেলা নিয়ে ত্রি-মুখী সংঘর্ষ; শিক্ষক শিক্ষার্থীসহ আহত-৩
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলা ৪৯ তম  গ্রীষ্মকালী মাধ্যামিক পর্যায়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষকও শিক্ষার্থীসহ আহত ৩ জন।
বুধবার সকাল ১২ ঘটিকায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলায় ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ ফুটবল খেলার ২য় দিনে বাজাপ্তি রমণী মহন উচ্চ বিদ্যালয় বনাম আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার ফুটবল খেলায় ট্রাইবেকারের সময় দু’গ্রুপের মাধ্যকার সংঘর্ষে শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ৩ জন।পরে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী ঘটনাস্থলে পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রিত করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মির হোসেন বলেন, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় ও আলগী বাজার সিনিয়র মাদ্ররাসা এই দুই প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখানে ১জন শিক্ষক এবং ২ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী বলেন, যেই দুই প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঐ দুই প্রতিষ্ঠানকে বাদ দিয়ে বাকি প্রতিষ্ঠান গুলোর খেলা চলমান থাকবে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকি বলেন,এই খেলাটি প্রথম থেকেই অনিয়ম হয়ে আসছে।বাজাপ্তি রমনী মহন উচ্চ বিদ্যালয়ের ১২ জন হয়ে খেলছে।আমরা খেলার ভিতরেই রেফারী ও লাইসম্যানকে জানাইছি।
আহতরা বলেন,খেলার টাইব্রেকারের সময় বাজাপ্তি রমণী মহন উচ্চ বিদ্যালয়ের দর্শক/শিক্ষার্থীরা বাজে বন্তব্য করলে একজন শিক্ষক বাজে কথা না বলতে অনুরোধ করলে তারা ঐ শিক্ষকের উপর ক্ষিপ্ত হয়ে কিল ঘুসি মারতে শুরু করে।এক পর্যায়ে ত্রিমুখী সংঘর্ষে ইট পাটকিল মারা শুরু করে। পরে ইউএনও স্যার ও পুলিশ এসে মারামারি নিয়ন্ত্রণ করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital