বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ক্রীড়া শক্তিকে বিকশিত করতে পারলেই আমাদের উন্নয়ন হবে; এমএ কুদ্দুস

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৬ পিএম
ক্রীড়া শক্তিকে বিকশিত করতে পারলেই আমাদের উন্নয়ন হবে; এমএ কুদ্দুস

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, সুস্থ ও সবল জাতি গড়তে ক্রীড়ার কোনো বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে ক্রীড়াই অন্যতম শক্তি।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। আর বাংলাদেশ না হলে আমরা এখনো পাকিস্তানি কলোনিতে থাকতাম। পাকিস্তানি জান্তার বুটের নিচে থাকার যে অসম্মান তা থেকে আমাদের পরিত্রাণ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি আরো বলেন, আমাদের সন্তানদের ক্রীড়ার দিকে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে হবে। সুস্বাস্থ্য নিয়ে সফল একটি জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে সমাজকে দূরে রাখতে ক্রীড়া অন্যতম ভূমিকা পালন করে। ক্রীড়া শক্তিকে বিকশিত করতে পারলেই আমাদের উন্নয়ন হবে।

Model Hospital

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।

ওটারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম খান, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ ও সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজালাল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, জেলা সেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক নুরুজ্জামান খান’সহ উপজেলার প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।

গ্রীষ্মকালীন ওই বর্ণাঢ্য জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের ফুটবল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় দল ৩-০ গোলের ব্যবধানে ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়াও বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত চূড়ান্ত প্রতিযোগিতায় খেলা উপভোগ, বক্তব্য উপস্থাপন ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, মাদ্রাসার সুপার ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।