বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের কলেজ ছাত্রের মরদেহ ভোলার মেঘনা নদী থেকে উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:০১ পিএম
চাঁদপুরের কলেজ ছাত্রের মরদেহ ভোলার মেঘনা নদী থেকে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর সরকারি কলেজের বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র মো. অহিদুর রহমান প্রান্ত (২২) এর মরদেহ ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদী থেকে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে আগামী রোববার (১১ সেপ্টেম্বর) ডিএন টেস্টের পর শতভাগ নিশ্চিত হয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

প্রান্ত চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার বাসিন্দা জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলওয়ে শ্রমিকলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি এবং কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫ এর সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান (অবসরপ্রাপ্ত টিটিই) এর ছেলে। তবে প্রান্ত তার মায়ের মৃত্যুর পর বড় স্টেশন রেলওয়ে ক্লাবের পিছনে তার পিতার পূর্ব বসবাসকৃত বাসায় থাকতেন।

অহিদুর রহমান প্রান্ত নিখোঁজ হওয়ার পর গত ৫ সেপ্টেম্বর তার পিতা মো. মাহবুবু রহমান চাঁদপুর মডেল থানায় নিখোঁজ ডায়েরী করেন। ডায়েরীতে উল্লেখ করা হয়-গত ২ সেপ্টেম্বর বেলা সোয়া দুইটার দিকে কাউকে কোন কিছু না জানিয়ে প্রান্ত কোথাও চলে যায়। সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজা হয়েছে, কোথাও পাওয়া যায়নি।

এদিকে, প্রান্তের পরিবার সোমবার রাতে অনলাইনের বিভিন্ন মাধ্যমে জানতে পারে ভোলা জেলার তজুমদ্দিন থানায় মেঘনা থেকে কোস্টগার্ড একজনের মরদেহ উদ্ধার করেছেন। উদ্ধারকৃত মরদেহ প্রান্তের ভেবে মঙ্গলবার সেখানে ছুটে যান তার বাবা মাহবুবুর রহমান ও তার বড় ভাই মো. জনি। সেখানে ওই মরদেহের পরনে থাকা পাজামা, পাঞ্জাবি ও হাতে থাকা ঘড়ি তার ছেলে বলে দাবী করেন পিতা মাহবুবুর রহমান। কিন্তু সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ তাদেরকে বলেন, যেহেতু মাথার চুল পড়েগেছে এবং চেহারা বিকৃত এ জন্য পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। ডিএনএ টেস্টের রেজাল্ট পাওয়াগেলে মরদেহ হস্তান্তর করা যাবে।

Model Hospital

অহিদুর রহমান এর জেঠাত ভাই নওরোজ ফারহান জিকু জানান, কোস্টগার্ড ওই মরদেহ উদ্ধারের পর শনাক্ত হলেও হস্তান্তর করেনি। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় আঞ্জুমানে মফিদুল ইসলাম সংস্থার মাধ্যমে দাফন করা হয়েছে এবং ওই মরদেহের ময়না তদন্ত করা হয়। জিকু আরো জানায়, নিখোঁজ প্রান্ত চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital