বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল উপহার পেল ১৪ কিশোর

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪৯ পিএম
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল উপহার পেল ১৪ কিশোর

গাজী মোঃ ইমাম হাসান : শিশু কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন বিষ্ণুদী গ্রামের ইটালিয়ান প্রবাসী মোঃ ওমর ফারুক। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৪ কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেয়া হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী রোডস্থ বাইতুস সালাত ঢালী মসজিদ প্রাঙ্গণে ওই কিশোরদের এ পুরস্কার তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মসজিদের ইমাম মাওঃ মোঃ জয়নাল আবেদীন, প্রবাসী মোঃ ওমর ফারুকের বড় ভাই লাকী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, মেজো ভাই মোঃ আবু তাহের ও ভাতিজা মোঃ তানভীর হোসেন আজাদ, কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী।

কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী জানান। মূলত তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করেছেন ইটালিয়ান প্রবাসী ওমর ফারুক। বর্তমানে পাড়া মহল্লায় কিশোরগ্যাং য়ের উৎপাত বেড়েই চলছে। তরুণ উত্তি বয়সের ছেলেরাও মাদকের প্রতি আসক্ত হতে দেখা যায়। এমন অবস্থায় কিশোরদের নিয়ে নামাজে মনোনিবেশন করতে এ আয়োজন সত্যিই প্রশংসিত।

Model Hospital

মসজিদের ইমাম মসজিদের ইমাম মাওঃ মোঃ জয়নাল আবেদীন জানান, গত ৩১ জুলাই থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। যেখানে বিষ্ণুদী এলাকার ১৭ শিশু-কিশোর অংশ নেয়। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয় ১৪ কিশোর। শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় পর্যবেক্ষণ আমি ও আমার মুয়াজ্জিন সাহেব করেছি। এতে অভিভাবক মহলও বেশ খুশি হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।