শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি আশিকাটির সমত্তবানু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫৪ পিএম
প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি আশিকাটির সমত্তবানু

সজীব খান : প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাপানীয়া গ্রামের সমত্তবানু।

তিনি প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমার মত অসচ্ছল একটি পরিবারকে স্থায়ীভাবে মাথা গোঁজার ঠাই করে দেওয়ার ব্যবস্থা করায় তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করেছেন।

উপকারভোগী সমত্তবানু জানান, আমি প্রধানমন্ত্রীর ঘর পেয়েছি, এ জন্য আমি অত্যন্ত খুশি, প্রধানমন্ত্রীর ঘর পেতে চেয়ারম্যান সার্বিকভাবে সহযোগিতা করেছেন। ঘর পেতে চেয়ারম্যান কে টাকা পয়সা দিতে হয় না। আমি এর জন্য চেয়ারম্যানকেও ধন্যবাদ জানাই।

আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি আছে ঘর নাই, প্রকল্পের কাজ আশিকাটি তে চলমান রয়েছে। আমি কয়েকদিন অসুস্থ থাকার কারণে কাজ একটু বিলম্ব হয়েছে। অতি দ্রুত চলমান কাজ সমাপ্ত করে উপকার ভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital