বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ফুটবলে মেহার উচ্চ বিদ্যালয়ের টানা তৃতীয়বার ট্রফি জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ৪:০৭ পিএম
শাহরাস্তিতে ফুটবলে মেহার উচ্চ বিদ্যালয়ের টানা তৃতীয়বার ট্রফি জয়
রাফিউ হাসান হামজা : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ের সমাপনী, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের চেয়্যারম্যান নাসরীন জাহান শেফালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার, পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মিজান মোল্লা, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য রেজাউল করিম বাবুল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন, মেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার সরকার প্রমুখ।
পরে ফুটবল প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন মেহার উচ্চ বিদ্যালয়ের দলনেতার হাতে ট্রফি ও সনদ তুলে দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়্যারম্যান কামরুন্নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ চৌধুরী।
উল্লেখ্য যে, টানা তিন বার উপজেলা ফুটবল চ্যাম্পিয়ন হয়ে ইতিমধ্যেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মেহার উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি পড়াশুনার পাশাপাশি খেলাধূলাতেও তারা কৃতিত্বের প্রমাণ রেখে যাচ্ছেন। ১০টি ইভেন্টে ফুটবল, কাবাডি, সাতার, হ্যান্ডবল, দাবা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীগণ অংশ গ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital