বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইসলামী ব্যাংক এজেন্ট মালিক গ্রাহকের অর্ধকোটি টাকা নিয়ে উধাও

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ১১:২১ এম
চাঁদপুরে ইসলামী ব্যাংক এজেন্ট মালিক গ্রাহকের অর্ধকোটি টাকা নিয়ে উধাও
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর জমা রশিদ বই ব্যবহার ও সীল নকল করে গ্রাহকের কাছ থেকে কমপক্ষে অর্ধকোটি টাকা নিয়ে পলাতক রয়েছেন চাঁদপুর সদরের বাগাদী এজেন্ট মালিক (সত্ত্বাধিকারী) মো. মোশারফ হোসেন পাটওয়ারী ও তার সহযোগীরা।

প্রতারণা করে টাকা আত্মসাৎ করার কারণে ইতোমধ্যে চাঁদপুর আদালতে মামলা করেছেন একাধিক গ্রাহক। পরিস্থিতি বেগতিক দেখে এজেন্ট শাখাটি বন্ধ করে দিয়েছে ব্যাংক কতৃপক্ষ। তবে টাকা জমা রেখে খুবই দুশ্চিন্তায় ও হতাশ হয়ে পড়েছে ভুক্তভোগী গ্রাহকরা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে ব্যাংকের এজেন্ট অফিস বন্ধ ও এজেন্ট সত্ত্বাধিকারী মোশারফ পলাতক এর বিষয়টি নিশ্চিত করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাঁদপুর শাখার ভিপি ও শাখা প্রধান মো. দাউদ খান।

এজেন্ট মালিক মোশারফ পাটওয়ারীর প্রতারণার শিকার গ্রাহক বাগাদী নানুপুর মিজি বাড়ীর গ্রাহক তাছলিমা আক্তার। তিনি মূল ব্যাংকের জমা রশিদ ও নকল সীলের মাধ্যমে জমা দিয়েছেন ৭ লাখ টাকা। সহজ সরল এই গ্রাহক বুঝতে পারেননি এই জমা রশিদ এজেন্ট কিংবা মূল্য ব্যাংকের। তাকে একটি চেক দেয়া হয়েছে প্রয়োজনে টাকা উত্তোলনের জন্য। পরে ব্যাংকে গিয়ে এই একাউন্ট নম্বর চেক করে দেখেন এই নামে কোন একাউন্ট নেই।

Model Hospital

তাছলিমা বেগম পরবর্তিতে বিষয়টি ব্যাংকের চাঁদপুর শাখার ভিপি ও শাখা প্রধান মো. দাউদ খান জানান। তিনি ব্যাংকের নিয়মানুযায়ী এজেন্ট শাখার সত্ত্বাধিকারীসহ জড়িতদের বিরুদ্ধে আদালতে মামলার করার পরামর্শ দেন। তাছলিমা মামলা করেন এবং মামলাটি তদন্ত চলছে। একইভাবে মামলা করেছেন গ্রাহক রেহেনা আক্তার।

মামলার বিবাদীরা হচ্ছে- এজেন্ট মালিক অর্থাৎ মেসার্স ক্রিয়েটিভ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. মোশারফ পাটওয়ারী, মো. রাকিব (মোশারফ এর ভাই), এজেন্ট কর্মকর্তা মো. তারেক হোসাইন খান, মো. শাহপরান, মো. হাইয়ুম মিজি ও মোশারফের স্ত্রী তামান্না আক্তার। মামলার বিবরণে উল্লেখ, পুরো প্রতারণা ও টাকা আত্মসাতের সাথে আসামীরা জড়িত।

খোঁজ নিয়ে জানাগেছে, প্রতারণার শিকার হয়েছেন গ্রাহক মাওলানা মোস্তাফিজুর রহমান, তার ৩ লাখ টাকা, বাগাদীর খোরশেদ আলমের স্ত্রী-তার ৪ লাখ টাকা, চান্দ্রা মদনের গাঁও গ্রামের রেহেনা আক্তার-তার ৮ লাখ টাকা, মো. সফিক গাজী-২ লাখ ২০ হাজার টাকা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাঁদপুর শাখার ভিপি ও শাখা প্রধান মো. দাউদ খান জানান, প্রতারণার বিষয়ে অভিযোগ আসার পর থেকে আমরা তাদের বিষয়ে সতর্ক হয়েছি। যাদের সাথে প্রতারণা করেছে তাদেরকে ব্যাংকের নিয়মানুসারে মামলার করার জন্য পরামর্শ দিয়েছি। সর্বশেষ গত ২৫ আগস্ট বাগাদী এজেন্টে গিয়ে মোশারফকে খুঁজে পাইনি। এরপর ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২৮ আগস্ট এজেন্ট  অফিস বন্ধ করে দিয়েছি।

প্রতারণার শিকার গ্রাহকদের বিষয়ে তিনি জানান, এজেন্ট এর মাধ্যমে টাকা জমা দেয়ার নির্দেশনা দেয়া আছে প্রত্যেকটি এজেন্ট শাখায়। কিন্তু অনেক গ্রাহক অধিক মুনাফা পাবেন এমন ফাঁদে পড়ে আউট সাইট লেনদেন করেছেন। কিন্তু এজেন্ট এর মাধ্যমে যারা রশিদ গ্রহন করে জমা দিয়েছেন তাদের টাকা আমরা দিয়ে দিব। বাকীদের বিষয়ে মামলার করার পরামর্শ দিয়েছি। মামলার রায় হলে আমরা ব্যাংকের নিয়মানুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

ব্যাংকের এই কর্মকর্তা আরো জানান, মেসার্স ক্রিয়েটিভ এন্টারপ্রাইজ আগস্ট মাসেও ৫০হাজার টাকা কমিশন পেয়েছে। এই শাখার গ্রাহকদের প্রায় আড়াই কোটি টাকা এখন জমা আছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital