শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর এসএসসি’৯৯ বন্ধু সংগঠনের ৩য় বর্ষপূর্তি উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ২:১০ পিএম
মতলব উত্তর এসএসসি’৯৯ বন্ধু সংগঠনের ৩য় বর্ষপূর্তি উদযাপন

মতলব উত্তর ব্যুরো : ‘বন্ধু ছিলাম, বন্ধু আছি ,বন্ধু থাকবো’ এ শ্লোগান নিয়ে মতলব উত্তর উপজেলায় দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে এসএসসি’৯৯ মতলব উত্তরের বন্ধু সংগঠনের ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয়।

ছেংগারচর সরকারি মডেল হাই স্কুলের শিক্ষার্থী মো. ইয়াজ উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য দেন, জহির খান, ডা. বশীর আহমেদ হৃদয়, মাসুদ রানা, সোহেল সরকার, এডভোকেট সেলিম, সাংবাদিক সফিকুল ইসলাম রানা, এডভোকেট আমান, সোহেল মাসুদ শাহ আলম, ইয়াসিন’সহ অন্যান্য বন্ধুরা স্মৃতিচারন করেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যাালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সিনিয়র শিক্ষক বিন্দু। আরো উপস্থিত ছিলেন, আবদুল বাতেন মোল্লা, রাবেয়া আক্তার জলী, বাবু সরকার, নাজিম, শাহিন, রিপন মোক্তার, আবুল কালাম, রাজিব, টুটুল, লিটন, কাওসার, কামরুন নাহার, কামাল তালুকদার, মশিকুর, শাহজাহান মুন্সি, কবির হোসেন, মাহবুব আলম, আবদুল্লাহ আল মামুন, শাহরিয়ার সবুজ প্রমুখ।

মতলব উত্তরের ২৩টি স্কুলের ৯৯ ব্যাচ বন্ধুদের নিয়ে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয় দিনটি। বিকেলে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital