শাহরাস্তিতে ৫ বছরের দণ্ডপ্রাপ্ত যুবক আটক
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে ৫ বছরের দণ্ডপ্রাপ্ত এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯- সেপ্টেম্বর) আটকৃত ওই যুবককে পুলিশ আদালতে সোপর্দ করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল মান্নানের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেহের উত্তর ইউপির কাঁকৈরতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে ।

ওই ইউপির খনেশ্বর গ্রামের বেপারী বাড়ির শফিকুর রহমানের পুত্র মোঃ বাহার(৩০),৫ বছরের দণ্ডপ্রাপ্ত আসামিকে আটক করে ।ওই অভিযানে থানার উপ-পরিদর্শক মোঃ জুলফিকার আলী সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করে।

এ প্রসঙ্গে, শাহরাস্তি মডেল থানার (ওসি) মোঃ আবদুল মান্নান বলেন, ধৃত বাহারের বিরুদ্ধে চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত –১ জি আর ৫৫/০৩ এবং ২০০৩ সালের একটি মামলায় আইন শৃঙ্খলা বিঘ্নের অপরাধে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ২ বছরের অর্থদন্ড রয়েছে।







