শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খাদিম মনোনীত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ২:৫৩ পিএম
ফরিদগঞ্জ মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খাদিম মনোনীত

এস এম ইকবাল : চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম, মুয়াজ্জিন ও খাদিম মনোনীত করা হয়েছে।

৩০ আগস্ট মঙ্গলবার স্মারক নং-০৫.২০১৩৮৫.০০০.০৫.১১.২০২২. ৭৯১ এ ফরিদগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে এক জরুরি সভায় নিয়োগ কমিটির সুপারিশক্রমে ইমাম পদে মোঃ মাকছুদুল আমিন, মুয়াজ্জিন পদে ওমর ফারুক ও খাদিম পদে মোঃ মাইনুদ্দিন ও মোঃ রাসেল মাহমুদকে মনোনীত করা হয়।

প্রসঙ্গত: উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাপতি সবাইকে স্বাগত জানিয়ে সভার কাজ আরম্ভ করেন। সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রানালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগের নিমিত্ত স্মারক নং-০৫.২০১৩৮৫.০০০.০৫.১১.২০২২ তারিখ : ৩০/০৬/২০২২খ্রি. মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে প্রাপ্ত আবেদনগুলো যাচাই বাছাই পূর্বক বিগত ২০/০৭/২০২২খ্রি. তারিখে নিয়োগ কমিটি কর্তৃক মৌখিক পরীক্ষা গ্রহন করা হয়।

৩০/০৮/২০২২খ্রি. তারিখে মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করত: নিম্নবর্ণিত প্রার্থীগণকে তাদের নামের পাশে উল্লেখিত পদে নিয়োগ কমিটির সকল সদস্যদের সম্মতিক্রমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয় এবং ফরিদগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম, মুয়াজ্জিন ও খাদিম নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ও নিয়োগ কমিটির সুপারিশক্রমে ইমাম, মুয়াজ্জিন ও খাদিম মনোনীত করা হয়।

Model Hospital

ইমাম পদে মনোনীত হলেন, ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের পশ্চিম পোঁয়া গ্রামের মাওলানা খাজা আহমেদের ছেলে মোঃ মাকছুদুল আমিন। তিনি ২০১৭ সালে ইমাম প্রশিক্ষণ একাডেমি কর্তৃক আয়জিত ৪৫ দিন ব্যাপী ইমাম প্রশিক্ষনে অংশগ্রহণ করেন এবং ২০১৯-২০ সারা দেশের ইমাম পরিক্ষায় শ্রেষ্ঠ ইমাম তালিকায় ৬ষ্ঠ তম, বিভাগীয় পর্যায়ে ৩য় এবং জেলা ও উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্যন করেন।

মাকছুদুল আমিন অনার্স (আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ) ও কামিল (ফিকহ) বিাভাগ ঢাকা আলিয়া থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

মাওলানা মাকছুদুল আমিনের বাবা মাওলানা খাজা আহমেদ ফরিদগঞ্জ পশ্চিম পোঁয়া আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। তিনি জমিয়াতুল মুদার্রেছীন ফরিদগঞ্জ উপজেলার যুগ্ন সম্পাদক ছিলেন এবং বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ এর ফরিদগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত অবস্থায় ২০২০ সালে ইন্তেকাল করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital