শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ৩:৩৭ পিএম
নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা

মোজাম্মেল প্রধান হাসিব : ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বারদের সাথে মতলব দক্ষিণ থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর বিকেলে উপজেলার আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এএসপি সার্কেল (হাজীগঞ্জ) সোহেল মাহমুদ।

এসময় এএসপি সার্কেল সোহেল মাহমুদ তার বক্তব্যে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর। কোন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পেলে আমরা সাথে সাথে আইনের আওতায় আনতে প্রস্তুত রয়েছি। কে কোন দলের সেটা দেখার নয়, যদি কোন ভোটারকে ভোট কেন্দ্রে যেতে বাঁধা দেওয়া হয়। তবে আমরা কাউকে ছাড় দিবো না। ভোটাররা যেন ঠিকমত ভোট দিতে যেতে পারে সেই ব্যবস্থাই করবেন আপনারা।

মতলব দক্ষিণ থানার এসআই ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বীট পুলিশিং অফিসার বাছির আলমের সঞ্চালনায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুস ছালাম মৃধা মামুন, স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক কোকিল তালুকদার, নাছির আহম্মেদ অরুন, সাইফুল ইসলাম রতন, ইসলামী শাসনতন্ত্রের প্রার্থী আনোয়ার হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বীট পুলিশিং এর সভাপতি মো. মাসুদ রানা পাটোয়ারী, আওয়ামীলী নেতা গোলাম রাব্বানী শিকদারসহ সকল ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

Model Hospital

সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন, মতলব দক্ষিণ থানার এএসআই ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বীট পুলিশিং অফিসার হাবিবসহ থানা পুলিশের সদস্যরা।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইসলামী শাসনতন্ত্রের প্রার্থী আনোয়ার হোসেন ও গীতা পাঠ করেন রিপন দাস।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital