বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৪ জুয়াড়ী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৪ পিএম
শাহরাস্তিতে ৪ জুয়াড়ী আটক
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে জুয়া খেলার অপরাধে ৪ জোয়াড়ীকে আটক করেছে পুলিশ।
অভিযুক্তদের রোববার চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাতের বেলায় পৌরশহরের ১২নং ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামের ভূঁইয়া বাড়ির বাবুল মিয়ার বসত ঘরে এ জুয়ার আসর বসে। ওই রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার এস আই মাহাদি হাসান সঙ্গীয় ফোর্স সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।
ওই সময় জুয়া খেলার অপরাধে ৪ জুয়াড়িকে আটক করে। অভিযুক্তরা হচ্ছে পৌর শহরের ১২ নং ওয়ার্ডের বিসারা গ্রামের মুন্সিবাড়ির মৃত শফিউল্লাহর পুত্র মোঃ মোজাম্মেল হোসেন (৩৮), একই গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুর রহিমের পুত্র মোঃ শহিদ উল্যাহ (৫৯), নোয়াগাঁও ধোয়া বাড়ীর মৃত আনোয়ার হোসেনের পুত্র মোঃ আলী আক্কাস (৩৯), একই গ্রামের আরফান বাড়ীর আজমুল হকের পুত্র মোঃ সবুজ (৩১)।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital