বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে পৃথক ৪টি সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত ৬

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫০ পিএম
হাজীগঞ্জে পৃথক ৪টি সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত ৬

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ও হাজীগঞ্জ-কচুয়া আঞ্চলিক সড়কে দুই ঘন্টার ব্যবধানে দুই সড়কে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ-কচুয়া সড়কের বদরপুর ও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ধেররায় সড়ক দুর্ঘটনায় দু’ইজনের মৃত্যু হয়। পৃথক দুর্ঘটনায় বাকিলা রেলক্রসিং সংলগ্নে দুইটি সড়ক দুর্ঘটনা ঘটে। চার দুর্ঘটনায় দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীগঞ্জ -কচুয়া সড়কের কাঁঠালি- বদরপুর এলাকায় দুইটি পিক-আপ ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ইসমাইল মোল্লার (৪৫) মৃত্যু হয়েছে। নিহত ইসমাইল কচুয়া পৌরসভার কড়াইয়া ২নং ওয়ার্ড মোল্লা বাড়ির বাসিন্দা। সে চাঁদপুর থেকে নিজের পালিত গরু বিক্রয় করে বাড়িতে ফিরার পথে এই দুর্ঘটনার শিকার হন। এই ঘটনায় একই বাড়ির মালেক মোল্লা ও পিক-আপ চালক আহত হয়।

এর কিছুক্ষণ পর চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ধেররায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অজ্ঞাত মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় সোহরাব ও সোহান নামের আরো দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কুমিল্লায় রেফার করা হয়েছে। আহতরা হলো হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ চৌধুরী পাড়া ৬নং ওয়ার্ডে মাষ্টার বাড়ির কাউছার হোসেনের ছেলে সোহরাব ও ৫নং ওয়ার্ড করিম বাগানের মনির গাজীর ছেলে সোহান।

Model Hospital

সন্ধ্যায় উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাকিলা রেলক্রসিং সংলগ্ন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিসহ অজ্ঞাত দুজন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

সড়ক দুর্ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital