শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির ৫ সপ্রাবি শিক্ষকদের শ্রেষ্ঠত্ব অর্জন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩৩ পিএম
শাহরাস্তির ৫ সপ্রাবি শিক্ষকদের শ্রেষ্ঠত্ব অর্জন
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে সপ্রাবিতে শিক্ষা কার্যক্রমের মানদন্ডের বিবেচনায় ৫ জন শিক্ষক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
রোববার (১২- সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় হতে একটি পরিপত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় প্রেরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবছরের ন্যায় এবার ২০২২ শিক্ষাবর্ষে শাহরাস্তির ১০১ টি সপ্রাবির শিক্ষকদের শুদ্ধাচার পাঠদান ও মেধাসহ ২২ টি (পয়েন্টের) উপর ভিত্তি করে এ ৫ শিক্ষককে শ্রেষ্ঠত্বের সম্মানে ভূষিত করা হয়।
এতে এবার সূচীপাড়া যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) মোঃ জয়নাল আবেদীন, দেবকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) ইভা রানী দে, মালরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) মোহাম্মদ ফারুক আহম্মদ মজুমদার, দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) শারমিন সুলতানা, ভড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কাব স্কাউটে জান্নাতুল ফেরদাউস ।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান জানান, গত ১১ই সেপ্টেম্বর ক্লাস্টার মিটিং এই শিক্ষকদের নাম প্রস্তাব করা হয়। ওই হিসেবে জেলায় তাদের নাম প্রেরণ করা হয়। জেলার বিবেচনায় যারা শ্রেষ্ঠত্ব অর্জন করবে তাদের নাম জাতীয় পর্যায়ে  প্রেরণ করা হবে।
শিক্ষকদের এ সম্মানে ভূষিত করায় তারা আরো পাঠ কার্যক্রমে মনোনিবেশ করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital