শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে এসএসসি-সমমানের পরীক্ষায় ১০ কেন্দ্রে ৫ হাজার ৭’শ ৪৮জন পরীক্ষার্থী অংশ নেবে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৮ পিএম
ফরিদগঞ্জে এসএসসি-সমমানের পরীক্ষায় ১০ কেন্দ্রে ৫ হাজার ৭’শ ৪৮জন পরীক্ষার্থী অংশ নেবে

এস এম ইকবাল : চলতি বছরের স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।

এবারের এসএসসি-সমমান পরীক্ষায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৫ হাজার ৭’শ ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২৪৭৯ জন এবং ছাত্রী ৩২৬৯ জন। এসএসসি- সমমান পরীক্ষায় ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীর সংখ্যা।

এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলায় ১০টি কেন্দ্রে ৫ হাজার ৭’শ ৪৮জন পরীক্ষার্থী অংশ নেবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২’শ ১ জন ছাত্র, ৩’শ ৮৭ জন ছাত্রী, মোট ৫ ’শ ৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।

গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় ১’শ ৮৩ জন ছাত্র, ২ ’শ ১৭ জন ছাত্রী ৪’শ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।
গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২’শ ৭০ জন ছাত্র , ৪’শ ৬ জন ছাত্রী, মোট ৬’শ ৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে ।
চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৩’শ ২০ জন ছাত্র, ৪’শ ৫২জন ছাত্রী, মোট ৭’শ ৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে ।

Model Hospital

রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩’শ ৬০জন ছাত্র, ৫’শ ৪ জন ছাত্রী, মোট ৮’শ ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে ।
ফিরোজপুর জনকল্যান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২’শ ৭৭জন ছাত্র, ৩’শ ২৭জন ছাত্রী, মোট ৬’শ ৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে ।
এস এস সিতে ৬টি কেন্দ্রে ১হাজার ৬’শ ১১জন ছাত্র, ২হাজার ২’শ ৯২ জন ছাত্রী, সর্বমোট ৩ হাজার ৯’শ ৪জন পরীক্ষার্থী।

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ২’শ ৫০জন ছাত্র, ৩’শ ৫০জন ছাত্রী, মোট ৬’শ পরীক্ষার্থী অংশগ্রহন করবে ।
চান্দ্রা ছামাদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২’শ ৫৫জন ছাত্র, ৩’শ ৪৪জন ছাত্রী, মোট ৫’শ ৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে ।
রূপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ২’শ ০৭জন ছাত্র, ২’শ ৪৩জন ছাত্রী, মোট ৩’শ ৫০ জন পরীক্ষার্থী।
দাখিল পর্যায়ে ৭’শ ১২জন ছাত্র, ৯’শ ৩৭জন ছাত্রী , মোট ১ হাজার ৬’শ ৪৯জন পরীক্ষার্থী।

এস এস সি ভোকেশনাল, ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১’শ ৫৬জন ছাত্র, ৩৯ জন ছাত্রী, মোট ১’শ ৯৫ জন শিক্ষার্থী।
ফরিদগঞ্জ উপজেলায় ১০টি কেন্দ্রে ২হাজার ৪’শ ৭৯জন ছাত্র, ৩হাজার ২’শ ৬৯ জন ছাত্রী, সর্বমোট ৫হাজার ৭’শ ৪৮ জন পরীক্ষার্থী অংশ নিবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital