শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

এমএম নুরুল হক উবি’র কেন্দ্রে সুষ্ঠুভাবে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত-১১

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪০ এম
এমএম নুরুল হক উবি’র কেন্দ্রে সুষ্ঠুভাবে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত-১১
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার  আশিকাটির এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিনে এ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়। এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিক্ষার্থী ৮শত ৪২ জন ছাত্র-ছাত্রী। এর মধ্য ছাত্র ৩১৯ জন, ছাত্রী ৫ শত ২৩ জন।
এ কেন্দ্রে পরিক্ষার প্রথম দিন ছাত্র ২ জন, ছাত্রী ৯ জন অনুপস্থিত, মোট ১১ জন ছাত্র ছাত্রী অনুপস্থিত ছিলেন। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন শাহতলী  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী।
তিনি জানান, কেন্দ্রে সুষ্ঠুভাবে ছাত্র-ছাত্রীরা যাতে পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সরকারের দেওয়া বিধি নিয়মে ছাত্র-ছাত্রীরা যাতে পরীক্ষা দিতে পারে কেন্দ্রের সহকারী সচিব সহ সকলেই কঠোরভাবে দায়িত্ব পালন করেছেন।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।