বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জিয়া মঞ্চের ৪টি উপজেলা ও ১টি পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৪:০৭ পিএম
চাঁদপুরে জিয়া মঞ্চের ৪টি উপজেলা ও ১টি পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন
রাতের ভোটের দিন শেষ তারেক রহমানের বাংলাদেশ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে জিয়া মঞ্চ- এর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফয়সাল কমপ্লেক্সে মার্কেটের ৩য় তালায় বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে চাঁদপুরে জিয়া মঞ্চ চাঁদপুর জেলা শাখার আয়োজনে  ৪টি উপজেলা ও ১টি পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চের চাঁদপুর জেলা শাখার আহবায়ক শাহজালাল প্রদানিয়ার সভাপতিতে ও সদস্য সচিব শেখ মোঃ নয়নের সঞ্চালনায় এ কমিটি ঘোষণা করা হয়।
সদর থানা কমিটি, মোঃ জাকারিয়া বাবু আহবায়ক, যুগ্ম আহ্বায়ক কাঞ্চন, সদস্য সচিব আসাদ গাজী, পৌর কমিটি, আহ্বায়ক মোঃ রফিক জালল, যুগ্ম আহ্বায়ক মোঃ সাদ্দাম বেপারী, সদস্য সচিব সোহাগ বকাউন।
হাইমচর উপজেলা, আহ্বায়ক মোঃ খলিলুর রহমান বেপারী , যুগ্ন আহ্বায়ক মোঃ সুজন মিজি, সদস্য সচিব মোঃ শাকিল পাটোয়ার।
হাজিগঞ্জ উপজেলা, আহবায়ক সাখাওয়াত সরকার, যুগ্নু আহ্বায়ক মোশারফ কাজী, সাদ্দাম মৃধা, রাজন মৃধা।
মতলব উপজেলা, আহবায়ক মোহাম্মদ উল্লাহ খান, যুগ্ন আহবায়ক রাসেল, সদস্য সচিব শাহাদাত।
কমিটি ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়ার যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম, নাজমুল হক সবুজ, হুমায়ূন বেপারী, সৈয়দ খান,আরিফ চৌধুরী প্রমুখ।
-সংবাদ বিজ্ঞপ্তি

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital