বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা ছাত্রলীগের জরুরি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৪:১৩ পিএম
চাঁদপুর জেলা ছাত্রলীগের জরুরি সভা

সাইদ হোসেন অপু চৌধুরী : আগামী ১৭ অক্টোবর চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এবং সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করাসহ বিভিন্ন বিষয় নিয়ে শুক্রবার ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউসুফ গাজী বলেন, এই নির্বাচন হলো আওয়ামীলীগের। এই নির্বাচন হলো শেখ হাসিনার। নির্বাচন হলো একটি যুদ্ধ। বঙ্গবন্ধুর সেই আমল থেকেই ষড়যন্ত্র চলছেই। আর ষড়যন্ত্র চলবেই। যারা ষড়যন্ত্র করছে তাদের থেকে সর্তক থাকতে হবে। আমরা যদি মাঠে থাকি তাহলে ষড়যন্ত্রকারীরা কোথায়ও অবস্থান করতে পারবে না। আপনারা দলের মনোনয়ন চাইবেন, না পেলে বিদ্রোহ করবেন। তা হবে না। ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের পুরো জেলায় বিভিন্ন ইউনিটে ২৭ হাজার রেজিস্টার নেতাকর্মী রয়েছে। তাহলে ১২শ ৭৫ ভোটের জন্য প্রতি ভোটে ২৫ জন নেতাকর্মী রয়েছে। তাহলে ভোটাররা কথা কেন শুনবে না।

তিনি আরও বলেন, ব্যক্তি ইউসুফ গাজী কারো পছন্দ নাও হতে পারে। কিন্তু শেখ হাসিনার মনোনিত ইউসুফ গাজী সকলের। আওয়ামীলীগের ক্ষতি আওয়ামীলীগই করে। আপনারা দলের মনোনয়ন চাইবেন, না পেলে বিদ্রোহ করবেন। তা হবে না।

চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল,  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, এড. মজিবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, উপদেষ্টা সদস্য এস এম সালাউদ্দিন, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক মাসুদা নুর খান, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম র‌বিন পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সাদ্দাম, কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ হিল বাকি, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী ইউসুফ মোহন, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বি, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মামুন, কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল হোসেন প্রমুখ।

Model Hospital

এ সময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital