শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১:৫৭ পিএম
ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
এস. এম ইকবাল : সারা দেশে বিএনপির কর্মসূচিতে সন্ত্রাসী হামলা, কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য তাবিদ আউয়ালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮  সেপ্টেম্বর রবিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারী,  উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র  দপ্তর সম্পাদক ফারুক আহমেদ খান, প্রচার সম্পাদক মাসুদ আলম, রুপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া,  উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, ফারুক খান, আমজাদ হোসেন শিপন, পৌর বিএনপি’র আহবায়ক ইমাম হোসেন পাটওয়ারী, যুগ্ম আহবায়ক ফারুক হোসেন রন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফ হোসেন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জু, যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস, পৌর ছাত্রদলের আহবায়ক আল-আমিন মোল্লা, উপজেলা যুবদলের নেতা ভাগিনা রুবেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital