বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যাচাই-বাছাই শেষ, চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৩:০১ পিএম
যাচাই-বাছাই শেষ, চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশের ন্যায় চাঁদপুর জেলায় নির্বাচনী আমেজ ছড়িয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বিকাল ৩ টা পর্যন্ত ৬ চেয়ারম্যান, ৩৯ জন সাধারন সদস্য ও ১৩ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র পত্র জমা দিয়েছেন।

১৮ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নি কর্মকর্তা কামরুল হাসান ও সহকারী রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের মনোনয়নপত্র বাছাই করেন।

যাচাই বাছাই করে ফৌজদারী মামলার আসামি থাকায় আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইউসুফ গাজীর মনোনয়ন পত্র বাতিল করেন। প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর মিল না থাকায় সাধারণ সদস্য পদে (মতলব দক্ষিণ) ৪ নং ওয়ার্ডের প্রার্থী বাদল ফরাজ, ফরাদ হোসেন, ৮নং ওয়ার্ডের তুহিন খান, এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ১ নং ওয়ার্ডের মারজানা খানমের
মনোনয়নপত্রটি বাতিল করেন জেলা রিটানিং অফিসার ও জেলা প্রসাশক কামরুল হাসান।

Model Hospital

আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে বর্তমানে বৈধ প্রার্থী রয়েছে সাধারন সদস্য ৩৬, সংরক্ষিত ১২ ও চেয়ারম্যান ৫ জন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital