বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ২:১৭ পিএম
মতলব উত্তরে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার ২০ সেপ্টেম্বর দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ২০২২-২০২৩ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় মতলব উত্তর উপজেলার খাস ও সরকারি জলাভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয় ও উন্মুক্ত জলাশয়ে, প্লাবিত ধানক্ষেত/প্লাবনভুমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আবদুস সাক্তার, চাঁদপুর জেলা মৎস্য অফিসার গোলাম মেহেদি হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান’সহ রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ।

১৬টি সরকারী প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ২৭৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital