বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রিয় চাঁদপুরে ভিডিও প্রকাশের পর ফরিদগঞ্জে চাচা-চাচিকে মারধরের ঘটনায় ভাতিজা শ্রীঘরে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ২:৪০ পিএম
প্রিয় চাঁদপুরে ভিডিও প্রকাশের পর ফরিদগঞ্জে চাচা-চাচিকে মারধরের ঘটনায় ভাতিজা শ্রীঘরে
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা- চাচি মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পর  অভিযুক্ত ভাতিজা রাসেল আহাম্মেদ মিঠুকে আটক করেছে পুলিশ।
২১ সেপ্টেম্বর বুধবার রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত ভাতিজা রাসেল আহাম্মেদ মিঠুকে আটক করে এবং নিয়মিত মামলায় জেল হাজতে প্রেরণ করেন।
জানাযায়, ১৯ সেপ্টেম্বর সোমবার সম্পত্তিগত বিরোধের জেরে চাচা- ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাই আব্দুল কাদের মাস্টারের ছেলে রাসেল আহাম্মেদ মিঠু (৩৮), কাদের মাস্টারের স্ত্রী রৌশন আরা বেগম(৬০), পুত্রবধূ রাশিদা আক্তার সুমি (২৮) ও  ফরিদা আক্তার লাইজু (২৫)সহ চাচা হাফেজ গিয়াস উদ্দিন (৬৮) ও চাচি শাহিনুর বেগম (৫০) ব্যাপক মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। এ সময় স্থানীয়রা ওই ভিডিও মোবাইল ফোনে ধারন করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের দৃষ্টি গোচর হয়।
এ বিষয়ে এলাকাবাসী কয়েকজন জানায়, আব্দুল কাদেরের ছেলে রাসেল আহাম্মেদ মিঠুসহ পরিবারের লোকজন ইতিপূর্বে কয়েকবার গিয়াস উদ্দিনসহ পরিবারের লোকজনকে মারধর করেছে। শুধু গিয়াস উদ্দিনের পরিবার নয় এলাকার একাধিক মানুষকে তারা মারধর করেছে।
এ বিষয়ে রাসেল আহাম্মেদ মিঠুর স্ত্রী সুমি মারধরের অভিযোগ স্বীকার করে বলেন তারাও আমাদেরকে  মারধর করেছে।
এ বিষয়ে গিয়াস উদ্দিনের মেয়ে শান্তা জানান, পিতা- মাতা ছাড়া আমাদের কেহই না থাকায় জোরপূর্বক আমাদের জায়গা-জমিন আত্মসাত করতে প্রায়শই আমার বাবা-মাকে মারধর করে এবং ঘটনার দিন আমার বাবাকে হত্যার উদ্দেশ্য ব্যাপক মারধর করা অবস্থায় আমার মা বাঁচাতে গেলে তাকেও রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় তারা হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরালের পর থানায় এজহার মূলে নিয়মিত মামলা দায়ে করে রাসেল আহাম্মেদ মিঠুকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।