শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শনিবার নির্বাচনী এলাকায় আসছেন মেজর রফিকুল ইসলাম এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩১ পিএম
শনিবার নির্বাচনী এলাকায় আসছেন মেজর রফিকুল ইসলাম এমপি
রাফিউ হাসান হামজা : ২৪শে আগষ্ট, শনিবার ১ দিনের সফরে নির্বাচনী এলাকা আসছেন  মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
সফরকালে তিনি হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন।
শনিবার হাজীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে  সকাল ৯ ঘটিকায় ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় হাজীগঞ্জ উপজেলায় খাস ও সরকারী জলাভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয় ও উন্মুক্ত জলাশয় পোনা মাছ অবমুক্ত করবেন।
সকাল ৯.৩০ মিনিটে কৃষি ও প্রযুক্তি মেলা ও প্রদর্শনী, সকাল ১০ ঘটিকায় মীনা দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
একই দিনে শাহরাস্তি উপজেলা পরিষদ প্রাঙ্গনে  সকাল ১১ ঘটিকায় ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় শাহরাস্তি উপজেলায় খাস ও সরকারী জলাভূমি, প্রাতিষ্টানিক জলাশয় ও উন্মুক্ত জলাশয় পোনা মাছ অবমুক্ত করবেন।
সকাল ১১ঃ৩০ মিনিটে কৃষি ও প্রযুক্তি মেলা ও প্রদর্শনী, দুপুর ১২ ঘটিকায় দুঃস্থদের মাঝে চেক বিতরণ করবেন।
উপজেলা পরিষদে প্রোগ্রাম শেষ করে তিনি বিকাল ৩ ঘটিকায় হাজীগঞ্জ পৌরসভার দক্ষিণ বলাখালের ১ নং ওয়ার্ডে ডাকাতিয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্ভোধন ও পুরষ্কার বিতরণীতে উপস্থিত থাকবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital