বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে খাবার না পেয়ে শিশুর আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৬ পিএম
ফরিদগঞ্জে খাবার না পেয়ে শিশুর আত্মহত্যা

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক অনটন ও মায়ের কাছে খাবার না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে ১২ বছরের শিশু আত্মহত্যা করেছে। আত্মহত্যার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই মো. নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।

২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলি এলাকার খাল পাড়ের বাড়ীর রুবেল হোসেনের বড় ছেলে মোহাম্মদ তারেক হোসেন (১২) আত্মহত্যা করেছে।

তারেকের বাবা রুবেল হোসেন জানান, অভাব অনটনের জন্য ছেলেকে পড়া- লেখা করাতে পারি নাই, ঘরে প্রায় সময় খাবারের অভাব থাকতো। আজ সকালে ছেলে তারেক তার মায়ের কাছে খাবার চায়, কিন্তু তার মা ছেলেকে কিছু না দিতে পারায় ছেলে তার মায়ের সাথে ছেঁচামেছি করে এবং ছেলেকে তার মা বকাঝঁকা করে। পরে ঘরে থাকা মাফলার দিয়ে আড়ার সাথে আত্মহত্যা করে তারেক হোসেন।

তিনি আরো বলেন, আমার অভাব অনটনের সংসারে ৪ সন্তান। এদের মধ্যে ২ ছেলে ২ মেয়ের মধ্যে তারেক সবার বড়।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।